1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে আখচাষী ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বোচাগঞ্জে আখচাষী ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৩ জন দেখেছেন
বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির আয়োজনে বুধবার (১৮ মার্চ) বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর সোহেল স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়েতের আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী, সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন, বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হামিদুর রহমান। এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ এবং সেতাবগঞ্জ চিনিকলের আখচাষীরা উপস্থিত ছিলেন।
সভায় আখচাষীদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )