1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেল অপচয় রোধে বাইসাইকেলে সাবেক এমপি সিদ্দিকুল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

তেল অপচয় রোধে বাইসাইকেলে সাবেক এমপি সিদ্দিকুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন। তেল সাশ্রয় তথা তেলের অপচয় কমানোর উদ্দেশ্যে তাঁর এ উদ্যোগ বলে জানা গেছে। সেই সঙ্গে তিনি (শিল্পপতি সিদ্দিকুল) বৈশ্বিক জ্বালানি সংকট নিরসন ও তেলের অপচয় কমাতে অন্যদেরও বাইসাইকেলে চলাচলের পরামর্শ দিলেন । শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শিল্পপতি এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।

তাঁর বাসা সৈয়দপুর শহরের নতুনপাড়া এলাকায়। বাণিজ্য প্রধান সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় এবং নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় রয়েছে তাঁর একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিল্প, কল-কারখানা। এ সবের মধ্যে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট, কুন্দল এলাকায় ইকু ফিলিং স্টেশন ও ইকু পেপার মিলস এবং সংগলশী কাদিখোল এলাকায় রয়েছে ইকু জুট মিলসসহ আরো বেশ কিছ,শিল্প,ু কল-কারখানা। প্রায় প্রতিদিই তাকে এ সময় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প, কল-কারখানা দেখভালের জন্য যেতে হয়। মূলত তিনি গাড়িতে করে এ সব প্রতিষ্ঠানে যাতায়াত করেন প্রতিনিয়ত। কিন্তু সাম্প্রতিক সময়ে সারাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। এ অবস্থায় তিনি জ¦ালানি তেল সাশ্রয়ে নিজে গাড়ির ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। আর গতকাল শনিবার তাঁর সিদ্ধান্তের বাস্তবায়নও চোখে পড়ে।

ওই দিন তাঁকে নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় বাইসাইকেলে চেপে তাঁর অফিসে যেতে দেখা যায়। এ সময় তিনি শহরের নতুন বাবু পাড়া থেকে বের হয়ে বাইসাইকেলে করে তাঁর মালিকানাধীন ইকু পেপার মিলে যাচ্ছিলেন। এ সময় সাক্ষাতে তাঁকে নিজের গাড়ি রেখে বাইসাইকেল ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, তেল সংকট নিরসনে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। বাইসাইকেলে চেপে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি। আপনারাও বাইসাইকেল ব্যবহার করুন, তেল সম্পদ বাঁচান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )