1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল দশটায় সৈয়দপুর রেলওয়ে মুর্তুজা মিলনায়তনে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ সুফী নুর মোহাম্মদ।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী এর সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (পশ্চিম) মোহাঃ মেহেদী হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী / ইনচার্জ (এইএন) মো. তহিদুল ইসলাম তৌহিদ, সৈয়দপুর রেলওয়ের আইডব্লিউ মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবিদ রশীদ এবং মো. শরিফুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ চৌধুরী, মো. ওয়াজেদ আলী বসুনিয়া ও কাজী লতিফা খানম প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক, খ ও গ তিনটি গ্রুপে ৫৫টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৫জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ সুফী নুর মোহাম্মদ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )