1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ম্যারেজ মিডিয়া সৈয়দপুর এর উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে ম্যারেজ মিডিয়া সৈয়দপুর এর উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে ম্যারেজ মিডিয়া সৈয়দপুর এর উদ্বোধন করা হয়েছে। এই সর্ব প্রথম সৈয়দপুরে পাত্র-পাত্রীর সন্ধানদাতা, নির্ভূল তথ্য ও শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। শনিবার দুপুরে শহরের শহীদ ক্যাপ্টেন মীধা শামসুল হুদা সড়কস্থ টেস্ট এন্ড গো এর ৪র্থ তলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী জাহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক রেজা মাহমুদ।

ম্যারেজ মিডিয়া সৈয়দপুর এর পরিচালক মো. এহসানুল কবির দুলাল এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী রাবেয়া সরদার এলিনার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সমন্বয়কারী নুরজাহান বেগম, সহকারী সমন্বয়কারী সৈয়দা মাহফুজা আখতার প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৈয়দপুরে এমন একটি প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন ছিল। এটি একটি ভালো উদ্যোগ। অনেক অভিভাবক তাদের বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিবাহবন্ধনে আবন্ধ করতে গিয়ে অসাধু লোকদের দ্বারা প্রতারণার শিকার হন। সেক্ষেত্রে সরকার নিবন্ধিত এ ধরণের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হলে জবাবদীহিতা থাকবে।

উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন তিনি। পরিচালক এহসানুল কবীর বলেন, পাত্র পাত্রীর ব্যাপারে সঠিক তথ্যের ক্ষেত্রে প্রতারণার ফাঁদে পড়েন অনেকেই। যেহেতু এটি একটি সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। তাই যে কোন প্রতারণায় না পড়ার নিশ্চয়তা পাবেন অভিভাবকরা। শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা দিতেই আমাদের এ প্রতিষ্ঠানের যাত্রা। আমাদের ম্যারেজ মিডিয়া সৈয়দপুর এর পাত্র-পাত্রীর সন্ধান ও সঠিক তথ্য পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )