1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

আনন্দমুখর পরিবেশে নীলফামারীর সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবে ওই যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলাপন পত্রিকার প্রকাশ ও সম্পাদক  জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব ও  সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীদ শাহাব। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৌর কমিটির আহবায়ক জাবেদ আত্তারী। এর আগে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি আমিরুল হক।

অতিথিরা বলেন,  যমুনা টিভি তার ১১ বছরের পথ চলায় নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। এই অল্প সময়ের মধ্যে দেশের প্রথম গণমাধ্যমে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই এ জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হয়েছে।  দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যমুনা টিভি আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সবার।

এ সময় দৈনিক ইত্তেফাকের  উপজেলা সংবাদদাতা মো. আমিরুজ্জামান, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইনকিলাব  উপজেলা সংবাদদাতা নজির হোসেন নজু, আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, দৈনিক কালের কন্ঠ, করতোয়া সকালের বাণী প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, মানবজমিনের উপজেলা প্রতিনিধি এম এ করিম মিষ্টার,  দৈনিক নীলফামারী বার্তা প্রতিনিধি ওমর ফারুক,  দৈনিক যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম খোকন, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাব্বির আহম্মেদ সাবের, নাগরিক টিভি সাদিকুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি এম আর আলী টুটুল, আমার দেশ প্রতিনিধি শাহাবাজ উদ্দিন সবুজ, বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি রইজ উদ্দিন রকি প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি সাংবাদিক আমিনুল হক। যুগপূুর্তির অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সমাজসেবী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )