1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ডোমারে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুদের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়। অভিযানে মেসার্স ফারুখ ট্রেডার্সকে ১ লাখ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী, সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নব।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, র্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার অভিযোগ ছিলো। ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )