1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে পলিক্রস জাত পিঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য, খুলতে পারে নতুন দিগন্ত   | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রাজারহাটে পলিক্রস জাত পিঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য, খুলতে পারে নতুন দিগন্ত  

ইমতিয়াজুল ইসলাম লাভলু রাজারহাট(কুড়িগ্রাম)
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬০ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে কৃষিতে যুক্ত হলো এক নতুন সম্ভাবনা। প্রথমবারের মতো এখানে শুরু হয়েছে পিঁয়াজের বীজ উৎপাদন, যা স্থানীয় কৃষকদের জন্য খুলে দিতে পারে লাভজনক নতুন পথ।

শনিবার (১১এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামের কৃষক রাসেল আহমেদের পিঁয়াজ ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেতজুড়ে শুধু পিঁয়াজের সতেজ গাছ। গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে তিনি পিঁয়াজ রোপণ করেন। প্রতিদিন ১০/১২ জন নারী-পুরুষ শ্রমিক ৩০০ থেকে ৫০০টাকা মজুরিতে এখানে কাজ করছেন। এপ্রিল মাসের শুরুতেই কিছু বীজ সংগ্রহ শুরু করে। তবে এ মাসের মাঝামাঝিতে পূর্ণাঙ্গভাবে বীজ সংগ্রহ করবেন তিনি। এই উদ্যোগ শুধু রাসেল আহমেদের জন্যই নয়, স্থানীয়দের জন্যও আশীর্বাদ হয়ে উঠছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

এ বিষয়ে পিঁয়াজ চাষী রাসেল আহমেদ বলেন,“এতদিন ধান ও আলু চাষের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু কয়েকবছর ধরে লোকসানের কারণে বিকল্প কিছু করার চিন্তা করে এবার সাহসী উদ্যোগে নিয়ে পলিক্রস জাতের পিঁয়াজের বীজ রোপন করি।

 শখের বসেই শুরু করেছিলাম। আগামীতে আরও বড় পরিসরে করবো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো একটা লাভের আশা করছি।”

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী বলেন, কুড়িগ্রামে এবারই প্রথম পিঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। এতদিন এই বীজ ফরিদপুর থেকে সংগ্রহ করতে হতো। এখন স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে খরচ কমবে এবং কৃষকরাও লাভবান হবেন। আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।

তাং ১১. ০৪. ২৬

মোবাইল ০১৭১৩৭৭৫৬৭২

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )