1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা কমিটি সভা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা কমিটি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন

ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা কমিটি সভা অনুষ্ঠিত এঅঈ এর অর্থায়নে অধিনে ইউসেপ বাংলাদেশ, রংপুর অঞ্চলের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে অদ্য ২৪ আগস্ট সোমবার ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা পরিষদের কমিটি সভা সকাল ১১ ঘটিকায় ইউসেপ রংপুর রিজিওনাল কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষ, তালুক ধর্মদাস, রংপুরে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কমিটির চেয়ারপারসন ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, পরিচালক, স্বপ্নচূড়া স্কুল অ্যান্ড কলেজ, রংপুর মহোদয়, ভাইস-চেয়ারপারসন লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল, সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর মহোদয়, কমিটির সদস্য ইঞ্জিঃ কামরুল হুদা, সহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর (অবসরপ্রাপ্ত), ব্যবস্থাপনা পরিচালক, প্লানিং হোম, ডাঃ সামর্পিতা ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, মুন ক্লিনিক, রংপুর, নাহিদ ইয়াসমিন, সাবেক অধ্যক্ষ, সমাজ কল্যাণ বিদ্যাবীথি স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, লায়ন কেএএইচ ফকরুল আনাম বেনজু, অধ্যক্ষ, খন্দকার আব্দুল করিম মিয়া বিএম কলেজ, রংপুর মোঃ হাফিজার রহমান, পরিচালক, নিয়ন অটো কেয়ার, রংপুর এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তুহিন ওয়াদুদ, অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ওমর ফারুক, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, আবু বকর বারী মিঠু, সভাপতি, রংপুর রোটারি ক্লাব, নাফিসা আমীন, সেক্রেটারী সুশাসনের জন্য নাগরিক, রংপুর।

এয়াড়াও সভায় উপস্থিত ছিলেন ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, হেড অব টিভিইটি ইন্সটিটিউট মোঃ মিজানুর রহমান, সিনিয়র অফিসার (এফ.এ) মোঃ জাহাঙ্গীর কবির, এন্ড ইম্পয়মেন্ট-এর টীম লিডার খোন্দকার ফরিদ আহম্মেদ সহ ইউসেপ রংপুর অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভায় ইউসেপ বাংলাদেশ-এর পরিচিতি ও কার্যক্রম, ইউসেপ রংপুর অঞ্চলের ২০২৫-২০২৬ সালের অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিশেষে উপস্থিত সকল-এর সর্বসম্মতিক্রমে ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, পরিচালক, স্বপ্নচূড়া স্কুল অ্যান্ড কলেজ, রংপুর মহোদয়কে চেয়ারপারসন এবং লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল, সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর মহোদয়কে ভাইস-চেয়ারপারসন নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ইউসেপ রংপুর অঞ্চলের উপদেষ্টা পরিষদ (২০২৬-২০২৯) পূনর্গঠিত হয়।

উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ-বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু কিশোরদের সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )