1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিলমারীতে যুবকের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

চিলমারীতে যুবকের মরদেহ উদ্ধার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন
নিহত
নিহত
কুড়িগ্রামের চিলমারীতে এক‌টি ভাড়া বাসা থেকে আবু সাঈদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কোস্টারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোক্তার আলী।
নিহত আবু সাঈদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কসাইপাড়া গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তি‌নি চিলমারীতে ভাড়া বাসায় একা বসবাস করতেন। পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, প্রতিদিনের মতো শনিবার (১১ এপ্রিল) অফিস শেষে বাসায় ফিরে স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। কিন্তু রোববার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাসার মালিক মিনারা বেগমের সন্দেহ হয়। পরে পাশের বাসার লোকজনকে নিয়ে দরজার কাছে গিয়ে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মেলেনি। দরজা সামান্য খোলা থাকায় ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা।
পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনা হলে তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করে জানান, আবু সাঈদ আগেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সহকর্মীদের বরাতে জানা গেছে, গত কয়েকদিন ধরে আবু সাঈদ জ্বর ও বুকের ব্যথায় ভুগছিলেন। ঘটনার আগের দিন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
থানাহাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আলী জানান, মৃত্যুর  ঘটনাটি আমি শুনেছি। লোকটি স্টক করে মারা গেছে সে নাকি দুদিন থেকে অসুস্থ ছিল। আমি যতদূর শুনেছি তিনি আরএফএল কোম্পানিতে চাকরি করেন।
চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ আলমগীর হোসেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। তার সহকর্মী‌সহ স্থানীয়‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, তি‌নি জ্বর ও বু‌কে ব‌্যাথা নি‌য়ে চিলমারীর হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। সব মি‌লে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )