1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

খানসামায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ জন দেখেছেন

জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দিনাজপুরের খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নের বৈধ মোটরসাইকেল চালকদের মাঝে প্রায় ২ হাজার ৮০০টি ফুয়েল কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকেল ৩টা থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম, উপজেলা কৃষি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, প্রাণিসম্পদ অফিস, পল্লী উন্নয়ন অফিস ও উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস—এই ছয়টি বুথ থেকে একযোগে ফুয়েল কার্ড বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার (৮ এপ্রিল) থেকে ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। শুধুমাত্র উপজেলার স্থায়ী বাসিন্দারাই এ কার্ডের জন্য আবেদন করার সুযোগ পান।

আবেদন গ্রহণ করা হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে অনুমোদিত আবেদনকারীদের মধ্যে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনের চালক জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না। একই সঙ্গে উপজেলার কোনো জ্বালানি পাম্প মালিক ফুয়েল কার্ড ব্যতীত পেট্রোল বা অকটেন সরবরাহ করতে পারবেন না বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )