1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
​বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির নববর্ষ উদযাপিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

​বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির নববর্ষ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ করে নিয়েছে রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি।মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে ক্লাবটি পান্তা-ইনিশ খাওয়াসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা সপরিবারে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। মঙ্গল শোভাযাত্রার আদলে একটি র‍্যালি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন।

​আয়োজকরা বলেন, বাঙালি সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে সামাজিক সেবামূলক কাজে নিজেদের উৎসর্গ করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়নের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে। এই আয়োজন উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )