1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল  মঙ্গলবার (১৪ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।দন্ডপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার মৃত. তোফাজ্জল  হোসেনের ছেলে সুমন (৩৬) একই এলাকার  মো. মতিনের ছেলে মো. মুন্না (২৫) ও মো. মাক্কুর  ছেলে জুম্মন (৩০)। এর আগে ওই দিন সন্ধ্যায় শহরের পাঁচমাথা মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পেছনে  রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার  দিকে সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লিখিত মাদকসেবীদের মাদকসেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের  ভ্রাম্যমাণ আদালতে পাঠানো করা হয়। সেখানে তারা মাদক সেবনের কথা স্বীকার করে।  পরেভ্রাম্যমান আদালতে বিজ্ঞ বিচারক  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন  আটক তিন জনকেই মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন। এদের মধ্যে সুমনকে চার মাস, মুন্না  ও জুম্মনকে এক মাস করে দন্ডাদেশ দেওয়া হয়।

 

রাতেই তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান,  মাদক সেবনের দায়ে  তিনজন মাদকসেবীকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। এজন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )