1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ট্রলির চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ট্রলির চাপায় প্রাণ গেল ৮ বছরের শিশু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
নিহত
কুড়িগ্রামের চিলমারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রমনা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপন ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আব্দুর রহমান বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রলির নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির আকস্মিক মৃত্যুত পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর এলাকায় বিরাজ করছে গভীর শোক ও বিষাদের পরিবেশ।
দুর্ঘটনার পর ট্রলিসহ চালককে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়ীটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )