1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ২ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা
দিনাজপুরের ঘোড়াঘাটে ভূসিভর্তি একটি ট্রাকের পেছনে আলুবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আলুবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সোনামুখী-শৌলা এলাকার একটি মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক হানিফ মন্ডল (৫০) এবং তার সহকারী শরিফুল ইসলাম (৪৩)। তারা দুজনই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে আলুবোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আগে থেকেই ভূসিভর্তি একটি ট্রাক সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে আলুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকের কেবিনে চালক ও তার সহকারী আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিন থেকে সহকারী শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় চালক হানিফ মন্ডলকে উদ্ধার করেন।

পরে আহত চালককে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোরের ওই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )