1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসককে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য, থানায় জিডি | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসককে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্য, থানায় জিডি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ জন দেখেছেন

কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। জানা গেছে Rajarhat Narrative নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পুরোনো নির্বাচনী ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর দাবি করা হয়। ওই পোস্টে বলা হয়, কারাবন্দি র‌্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের জামিনে তদবির করেছেন বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ। তবে অভিযোগ রয়েছে, পোস্টে উত্থাপিত দাবির পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নির্বাচনী প্রচারণার সময় সাধারণ ভোটারদের সঙ্গে তোলা একটি ছবিকে বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্র। তিনি জানান, বিষয়টি সাইবার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেউক্ত ফেসবুক পেজটির সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে এবং ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বিষয়টি সাইবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট হওয়ায় জিডি গ্রহণ করে তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নথিভুক্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )