1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে ৫ মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

রাজারহাটে ৫ মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনাই ইউনিয়নের বড়গ্রাম থেকে এরশাদুল হক (৪০), এসময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চাকিরপশার তালুক এলাকা উজ্জ্বল চন্দ্র (৩৫), এবং ফেরদৌস আলী (৩৬)মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।এসময় তাদের কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা, ২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের কলকি সহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। ক্রিকেট জুয়ার আসরে অভিযান চালিয়ে স্বপন কুমার মোহন্ত (৩২), এবং নারায়ণ সরকার (৩৩)কে গ্রেফতার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে । মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )