1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাঁচতে চায় বিদ্যুৎ চন্দ্র,জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বাঁচতে চায় বিদ্যুৎ চন্দ্র,জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুসরুত নাখেন্দা মিস্ত্রিপাড়া গ্রামের যুবক বিদ্যুৎচন্দ্র রায় (২৬) দীর্ঘ ১১ মাস ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে এবং দ্রুত উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। বিদ্যুৎচন্দ্র রায় কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। তার পিতা যতীন চন্দ্র রায় পেশায় একজন কাঠমিস্ত্রি। ছয় সদস্যের পরিবারটি সম্পূর্ণভাবে তার বাবার আয়ের ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারটি ইতোমধ্যে চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব জমিজমা বিক্রি করলেও ২ থেকে ৩ লাখ টাকার বেশি জোগাড় করা সম্ভব নয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নিয়মিত ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনসহ তার চিকিৎসায় প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

বিদ্যুৎচন্দ্র রায়ের পরিবার সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। তারা বলেন, আপনাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই হয়তো বিদ্যুতের জীবন বাঁচাতে পারে। মানবিক কারণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )