


নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান, সঙ্গীতানুষ্ঠান এবং গীতি নৃত্য নাট্য নকশী কাঁথার মাঠ। বৃহস্পতিবার রাত রাত আটটায় বনেদী সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনটি স্থানীয় রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
শিল্প সাহিত্য সংসদের সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং সঙ্গীত সম্পাদক কাজী জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক। পরে শিল্প সাহিত্য সংসদের দুইজন প্রবীন সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপÍরা হচ্ছে, আ. ফ. ম. জাহাঙ্গীর (মরনোওর) ও মো. নজরুল ইসলাম প্রামানিক। সম্মাননা হিসেবে তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী ওই সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠন কর্তৃক পরিচালিত সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে। পরে গীতি নৃত্য নাট্য নকশী কাঁথার মাঠ মঞ্চায়িত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্থানীয় শিল্পীরা। এদের মধ্যে রূপাই চরিত্রে কুমার অপু বিশ্বাস, সাজু চরিত্রে প্রভা গোস্বামী, রূপাই এর মা চরিত্রে রাজিয়া সুলতানা ফারহানা, সাজুর মা শরিফা বেগম, কুটনি বুড়ি হোসনে আরা লিপি, ঘটক শাহ হামিদুল ইসলাম, বশির মামা গোলাম রুবায়েদ মিন্টু, সখির দল সৃষ্টি, পিউ, পৌলবি, নম্রতা, ছেলের দল- সকাল, হৃদ্য, সাধন, গুঞ্জন, রাহি শিশু শিল্পী প্রাচুর্য্য, প্রত্যুষা, নেপথ্য পুরুষ কন্ঠ কামরুজ্জামান শাওন, শেখ রোবায়তুর রহমান।
নেপথ্য নারী কন্ঠে বেনতুল শান বিনু, সুফিয়া বেগম শিল্পী, গানের কন্ঠে শেখ রোবায়তুর রহমান রোবায়েত, হোসনে আরা লিপি, সুফিয়া বেগম শিল্পী প্রিয়স্মিতা, বেনতুল শান বিনু, কামরুজ্জামান শাওন, সঙ্গীত পরিচালনায় শেখ রোবায়তুর রহমান রোবায়েত, নৃত্য পরিচালনায় বেনতুল শান বিনু, আলোক সজ্জায় আখতারুল ইসলাম মৃধা এবং পরিচালনায় বেনতুল শান বিনু ও আখতারুল ইসলাম মৃধা। স্থানীয় শিল্পীদের বিভিন্ন চরিত্রে অভিনয়ে মঞ্চস্থ নাটকটি দর্শকদের সকলের ব্যাপক মন কারে ও মুগ্ধ করে।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শেরে বাংলা সড়কের সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের শেরে বাংলা,শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ ডা. শামসুল হক সড়ক প্রদক্ষিণ করে সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। এতে সংসদের সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।