1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে নাগরিক কমিটির গণঅবস্থান | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে নাগরিক কমিটির গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

“বিদ্যুৎ কোনো মুনাফার পণ্য নয়, এটি জনগণের মৌলিক অধিকার” শ্লোগানে রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। শনিবার রংপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জনমতকে উপেক্ষা করে প্রিপেইড মিটার চালুর মাধ্যমে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত অর্থনৈতিক চাপ ও নানামুখী হয়রানির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তারা বলেন, বিদ্যুৎ একটি মৌলিক নাগরিক সেবা হলেও প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে গ্রাহকদের অতিরিক্ত চার্জ, ঘনঘন সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং রিচার্জ জটিলতার মতো সমস্যায় পড়তে হচ্ছে।

গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনোভাবেই গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। বিদ্যুৎ সেবাকে ব্যবসায়িক খাতে পরিণত করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে দিশেহারা। এর মধ্যে প্রিপেইড মিটারের নামে অতিরিক্ত অর্থ আদায় সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ করে বিদ্যমান পোস্টপেইড ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে তারা জনগণের ভোগান্তি নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আয়োজকরা জানান, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জনগণের স্বার্থে এ ব্যবস্থা বাতিলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সচেতন নাগরিকদের এ দাবির সঙ্গে সংহতি প্রকাশের আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )