


নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিমকে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান দেয়া হয়েছে। রবিবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটির মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, আব্দুল মজিদ চৌধুরী, আব্দুল আজিজ, মো. আজহারুল ইসলাম, মো সজির উদ্দিন, মো. বাশার উদ্দিন সরকার, আব্দুল আলিম ও আনোয়ার হোসেন।
এর আগে প্রধান অতিথি এমপি আব্দুল মুনতাকিম প্রতিষ্ঠান চত্বরে এসে পৌঁছলে অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি আব্দুল মুনতাকিমকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম এমপি এমপি আব্দুল মুনতাকিমকে ক্রেস্টটি তুলে দেন।
পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূলবান বক্তব্য রাখেন। একই দিন শিক্ষা প্রতিষ্ঠানের অংশীজনের সঙ্গেও মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, অভিভাবক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন