1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ডোমারে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৭ জন দেখেছেন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডোমার উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে, বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ডোমার পৌর শাখার সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান উত্তোলন, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )