


বেতার সংবাদশিল্পী ফোরাম, রংপুর এর মাসিক সভা বুধবার (২০ মে) বিকেলে বেতার ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি এসএম রেজাউল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
সভায় ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আহ্বায়ক কমিটি গঠন, নতুন সংবাদপাঠক ও অনুবাদকদের সদস্য হিসেবে অন্তর্ভূক্তিকরণ, মাসিক অনুদান আদায় ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বেতার সংবাদশিল্পী ফোরাম রংপুরের সহ-সভাপতি শাহিদা মিলকি, তৌহিদা খাতুন, সাংগঠনিক সম্পাদক রেজিনা সাফরীন, সহ-সাংগঠনিক সম্পাদক ইনতেয়াজ মিয়া, কোষাধ্যক্ষ আখতারুল ইসলাম, দপ্তর সম্পাদক মিথিলা ফারসানা, তথ্য ও প্রচার সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সহ-ক্রীড়া সম্পাদক মনোয়ারা মোজাম্মেল রুমা, সাংস্কৃতিক সম্পাদক পারভীন সুলতানা, সহ-সাহিত্য সম্পাদক মো. শরিফ উর রহমান, কার্যকরী সদস্য এস. এম. আরিফ উজ জামান, একরাম হোসেন এলিজ বক্তব্য রাখেন।
এছাড়াও ফোরামের সদস্য ও সংবাদপাঠক ফরিদা পারভীন মিনু, নুজহাত শারমীন শাখী, মিনাক্ষী মিনা, বিজলী আক্তার, তাহমিনা হোসেন, ফারিহা শারমিন, শাহরিয়া সিদ্দিকা ও গোবিন্দগঞ্জ সংবাদদাতা ওয়াজেদ আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে বেতার সংবাদশিল্পী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সংবাদ অনুবাদক ও পাঠক ফরহাদুজ্জামান ফারুককে আহ্বায়ক ও সংবাদপাঠক একরাম হোসেন এলিজকে সদস্য সচিব করে আট সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অন্য সদস্যরা হলেন-সংবাদপাঠক এস এম আরিফ উজ জামান, মনোয়ারা মোজাম্মেল রুমা, শরীফ উর রহমান সুমন, ফারসানা আক্তার মিথিলা, সুবর্ণা পারভীন ও মেহজাবীন ইলাহী।