1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে মাদক সেবনের সময় ৩ মাদকসেবী আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ডোমারে মাদক সেবনের সময় ৩ মাদকসেবী আটক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলায় মাদক সেবনের সময় ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার ছোট রাউতা বনোয়ারী মোড় এলাকার মৃত কাল্টু মামুদের ছেলে ওমর ফারুক (৩৫), চিকনমাটি গোডাউনপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মাহবুব ইসলাম (৪৫) এবং ছোট রাউতা এলাকার আতাউর রহমানের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এসআই মাইদুল, এসআই কাওছার ও এসআই মতিয়ার রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফরেস্টপাড়া বন বিভাগের পাশ্ববর্তী একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। এসময় ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )