1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্মেলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সৈয়দপুরে রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২১ জন দেখেছেন
বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার ত্রি-বার্ষিক শাখা সম্মেলন ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মুর্তজা ইন্সটিটিউটে ওই শাখা সম্মেলন ও সাংগঠনিক অধিবেশন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ফকির।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনেরকেন্দ্রীয় নির্বাহী কমিটির চাকুরী বিষয়ক সম্পাদক মো. তহিদুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি  সৈয়দপুর শাখার সভাপতি প্রকৌশলী মো. মোনায়মুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী সাধারণ সম্পাদক মো. নিজামুল হক।
পরে সংগঠনের নির্বাচনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়। এতে প্রকৌশলী মো. রুহুল আমিন সভাপতি ও প্রকৌশলী মো. নিজামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি শাহাজাহান মোল্লা ও মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আরিফুর ইসলাম, প্রচার সম্পাদক আলী মো. রাশেদ হাবীব, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম এবং কার্যকরী সদস্য এস এম মইনুল হক ও মো. শাহিনুল ইসলাম।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বলরাম পাল এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাদেক হাসান চৌধুরী ও আব্দুল হান্নান।  বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার ত্রি-বার্ষিক শাখা সম্মেলন ও সাংগঠনিক অধিবেশনে সংগঠনের সকল সদস্যা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )