


বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সিরাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে। রবিবার দুপুরে ব্যাটালিয়ন কার্যালয়স্থ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধে, অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোরভাবে কাজ করছে বলে জানানো হয়।
লে. কর্ণেল মো. সিরাজুল ইসলাম বলেন, আসছে পবিত্র ঈদ আজহা ঘিরে কোরবানী হওয়া পশুর চামড়া যাতে পাচার না হয় সেজন্য সতর্ক অবস্থায় থাকবে বিজিবি। নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন বক্তব্য দেন।