সংগঠনের কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ মানুষের হাতে ওই ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক নাহিদ নীল, সাংগঠনিক সম্পাদক আজাহার ইসলাম, কোষাধ্যক্ষ কাজী নাঈম, সদস্য নুরনবী ইসলাম, আবির ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।সংগঠনের কাশিরাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হৃদয়ে সৈয়দপুর সংগঠনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ।
অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।