1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে গাঁজার গাছসহ যুবক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ডোমারে গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ৫টি গাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাতে ডোমার থানার একটি আভিযানিক দল উপজেলার বোরাগাড়ী ইউনিয়নের হাসপাতালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মো. মহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তিনি মৃত মজনু মিয়ার ছেলে এবং হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ির পেছন থেকে ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )