1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০৭ জন দেখেছেন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নীলফামারীর জজশীপ এবং ম্যাজিস্ট্রেসির সকল কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা গতকাল ন্যায়কুঞ্জে অনুষ্ঠিত হয়।

 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রশিদুল হক চৌধুরী মিলনের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য আসাদুজ্জামান প্রামানিক।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালতের নাজির মশিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল শাহ ও জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী লোকমান হোসেন মিলন।

 

সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক আসাদুজ্জামান প্রামানিককে সভাপতি ও জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী লোকমান হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক লোকমান হোসেন মিলন জানান, ৪১সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি হবে এটি। কয়েকটি পদে নাম ঘোষনা করা হয়েছে বাকিগুলো দ্রুত প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )