
নীলফামারীর কিশোরগঞ্জে লাবু মিয়া (২৫) নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ) উপজেলার সদর ইউনিয়নের কেশবা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ওই যুবক গোলাম রাব্বানী (বাদশা) টেইলার্স এর বড় ছেলে।
প্রত্যক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পরিবারের সঙ্গে লাবু মিয়ার মান অভিমান চলছিল। সেই থেকে মান অভিমানে পরিবারের অজান্তে ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ থাকায় এবং গন্ধ ছড়িয়ে পরায় সন্দেহ জাগে। তখন দরজা ভেঙে ভিতরে গেলে তার রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরের ভিতরে কয়েক দিন ধরে ঝুলিয়ে থাকা লাশের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং শরীর থেকে বাহির হওয়া রক্ত মেঝেতে ছড়াছড়ি এবং পা একটি বেঁকে যাওয়ায় অনেকের কাছে এটি রহস্যজনক মৃত্যু বলে ধারনা করছেন তবে অনেকেই বলছেন পোষ্টম্যাটাম রিপোর্টে এর আসল মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
Related