1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২১৮ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ঘোড়াঘাট পৌর আ’লীগের সাবেক সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল, পৌর এস.কে বাজার এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র আরাফাত ওরফে হৃদয় ও চকবামুনয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার পুত্র আবু সাঈদ। তারা সকলেই আ’লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, গত ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথা মোড়ে এজাহার নামীয় ৪০ জন ও অজ্ঞাত নামা ৭০/৮০ জন পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭।

মামলা তদন্তে অজ্ঞাত নামা আসামীর মধ্যে গেপ্তারকৃতদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )