1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলফামারী কালেক্টরেট | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলফামারী কালেক্টরেট

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০ জন দেখেছেন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬য়ে নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে প্রধান অতিথি থেকে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রস্তাবিত জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, প্রাইম ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক আবু তালেব, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এতে বক্তব্য দেন।

ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট হাতে নিয়ে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ইন্টারন্যাশনাল স্কুল জবাবে ৬উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।

ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোয়ালিফাইট অ্যাম্পায়ার রনি প্রধান ও সাইফুল ইসলাম মানিক। টুর্নামেন্টে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সজিব ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। এগুলো হলো কালেক্টরেট পাবলিক স্কুল এ্যন্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর, আল ফারুক একাডেমি ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )