


নীলফামারী সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিক্ষোভটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অধ্যক্ষ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
কলেজ ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রকসির সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন সদস্য সচিব রাইসুল ইসলাম রানা। বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ ও যুগ্ম আহবায়ক সৈকত রহমান।
বক্তারা বলেন, ছাত্রশিবির পরিকল্পিত ভাবে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের দুর্ভোগকে উপহাস ও অবমাননা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এছাড়াও সংগঠনটির গুপ্ত নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন নিন্দনীয় অপরাধের নিন্দা ও ক্ষোভ জানানো হয়।