1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক সভা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নীলফামারীতে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক সভা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ুর প্রভাব ও বৃক্ষরোপণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছমির উদ্দিন স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক।

স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ’র জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুর রহমান। বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সীমা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জেবুন নাহার ও বন কর্মকর্তা আতাউর রহমান।

ডেমক্রেসিওয়াচ’র জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুর রহমান জানান, যুবকদের হাত ধরে বদলেছে সবকিছু। পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও জড়াতে হবে। এজন্য এখন থেকে নিজেদের লক্ষ্য তৈরি করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমি হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসুচি হাতে নিয়েছেন। সরকার প্রধানের এই উদ্যোগ সারাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভুমিকা রাখবে। আমরা তার উদ্যোগকে সফল করতে একটি করে গাছের চারা লাগাতে চাই।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একটি করে গাছ লাগানোর আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণের জন্য নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে বিভিন্ন গাছের চারা হস্তান্তর করা হয় অধ্যক্ষের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )