


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়রা মন্ডলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিব আবেদীন হিরু।
প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ই বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সদরের ২৯টি পার্টনার ফিল্ড স্কুলের কৃষকরা অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, প্রকল্পের আওতায় সেরা তিনটি স্কুলকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সেরা নয় ফলচাষীকে সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, একই অনুষ্ঠানে প্রনোদনা কর্মসুচির আওতায় বীজ, চারা ও সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি। উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলা অনুষ্ঠিত হয়। দেশীয় বিভিন্ন ফল প্রদর্শণ করা হয় এতে।