1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ডোমারে সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার দুই

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে গোমনাতী ফরেস্ট এলাকায় এক সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উত্তর গোমনাতী এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলাম বাবু (৩৮) এবং একই এলাকার মো. ছারোয়ার আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩২)।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুন ছুটিতে বাড়িতে আসা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য রায়হান ইসলাম তার স্ত্রীকে নিয়ে গোমনাতী ফরেস্ট এলাকায় ঘুরতে যান। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে রায়হান ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিলেও তারা তা বিশ্বাস না করে তাকে ও তার স্ত্রীকে হেনস্তা এবং মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সেনা সদস্যের বাবা নূর আলম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলাম (বাবু), আলমগীর হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, মামলার পলাতক দুই আসামি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেনকে গত ১৮ জুন ভোরে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী কলোনীপাড়ার ফারুক হোসেনের বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩, রংপুর এবং সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ডোমার থানার ওসি (তদন্ত) মো. আজগর আলী জানান, সেনা সদস্য ও তার স্ত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের হওয়া মামলার দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তারের পর তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়।শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )