1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২২ জন দেখেছেন

গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় ঘোড়াঘাট আজাদ মোড়ে উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার সমন্বয়ক ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে তারা গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )