1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল তিনটায় উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন এর ৪ নম্বর ওয়ার্ডের বনকরপাড়ার পুরাতন ও নতুন মসজিদ মাঠে এবং নতুন ঈদগাহ্ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মো. মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু। এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. এরশাদ আলী বাবু, সাধারণ সম্পাদক মো.সাদেদুজ্জামান সরকার দিনার, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মমিনুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী, জেলা কৃষক দলের অন্যতম সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনারুল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মনির সরকার, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান শাহ, পৌর কৃষক দলের সভাপতি মো. খালিদ মঞ্জুর পাপ্পু, সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী, সৈয়দপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. আলমগীর, ২নম্বর কাশিরাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. গোলাম রাব্বানী, ৫নম্বর খাতামধুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আকরাজুল হক, সিনিয়র সহ সভাপতি মো. নুরুল হুদা, সহ সভাপতি মো. আলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উপেন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক মো. সাবলু উদ্দিন, প্রচার সম্পাদক মো. মাসুদ, এরশাদ বাবু, ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. মমতাজুল ইসলাম, মো. গোলজার হোসেন, হাফিজুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন এর ৪ নম্বর ওয়ার্ডের বনকরপাড়ার পুরাতন ও নতুন মসজিদ মাঠে এবং নতুন ঈদগাহ্ মাঠে ১০০টি ফলদ,বনজ ওষুধি গাছের চারা রোপন করা হয়। প্রধান অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি মো. মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরী বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর সহনশীলতা জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে আট লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )