1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 ভাড়া বাসায় মাদক ব্যবসা, দম্পতিসহ গ্রেপ্তার ৩ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

 ভাড়া বাসায় মাদক ব্যবসা, দম্পতিসহ গ্রেপ্তার ৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতি ও এক যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশ(ডিবি)। শনিবার(২৫ জুলাই) সন্ধ্যা প্রায় ৭ টার সময় উপজেলা সদরের পশ্চিম জুম্মা পাড়ার (হোলার জুম্মা) একটি ভাড়া বাসাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানে ডিমলা থানা পুলিশ সহযোগিতা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের  কৃষি কলেজ পাড়ার শাহ আলমের ছেলে সবুজ রহমান(৩২),তার স্ত্রী আভা হোসাইন ওরফে জীবন্নাহার বিথী(২৭) ও একই ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের মাঈনুল ইসলাম মুরাদের ছেলে জহুরুল ইসলাম(৩৭)।
ডিবি পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সবুজ নামের এক যুবক স্ত্রীসহ ডিমলা সদরের পশ্চিম জুম্মা পাড়ার মরহুম আমজাদ হোসেনের স্ত্রী বিউটি বেগমের কাছ থেকে একটি আধাঁপাকা বাড়ি ভাড়া নেন ২০ দিন আগে।সেই বাড়িতে বসবাসের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন ওই দম্পতি।
জেলা ডিবি’র সাব ইন্সপেক্টর ইমরান আলীর নেতৃত্ব সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দম্পতিসহ এক যুবককে গ্রেপ্তার করেন।এ সময় ডিমলা থানার সাব ইন্সপেক্টর সাগর মহান্তসহ সঙ্গীয়ফোর্স অভিযানে সহযোগিতা করেন।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর  ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা নম্বর-৩০, তারিখ-২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দায়ের করা হয়।
ডিবির সাব ইন্সপেক্টর ইমরান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিভিত্তে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দম্পতিকে ও তাদের কাছ থেকে পাইকারী মূল্যে ইয়াবা নিয়ে খুচরা বিক্রি করা এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )