1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নীলফামারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮০ জন দেখেছেন

‘জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান ও ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম বক্তব্য দেন।
এরআগে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্নাঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের পরিচালকসহ বিভিন্ন নেতৃবৃন্দ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )