1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় ইসিজি মেশিন হস্তান্তর | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

গাইবান্ধায় ইসিজি মেশিন হস্তান্তর

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন
Oplus_16908290
গাইবান্ধা জেনারেল হাসপাতালে একটি আধুনিক ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) মেশিন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) গাইবান্ধা জেনারেল হাসপাতালের সভা কক্ষে জেলা পরিষদের অর্থায়নে এই মেশিন হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইসিজি মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ ও আরএমও আসিফ উর রহমান প্রমুখ।

মমতাজ আলো বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সংকট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

মেশিন হস্তান্তর শেষে হাসপাতালের নতুন ভবনের চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য মমতাজ আলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )