1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জামায়াতের গণ সমাবেশ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

নীলফামারীতে জামায়াতের গণ সমাবেশ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে নীলফামারীতে গণসমাবেশ ও বিক্ষোভ হয়েছে জেলা জামায়াতের উদ্যোগে। শনিবার ডিসি মোড় থেকে শুরু করে বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়ো বাজার ট্র্যাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

এরআগে ডিসি মোড়ে অনুষ্ঠিত গণ-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এমপি, হাফেজ আব্দুল মুনতাকিম এমপি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু প্রমুখ।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )