


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজা ও ০৩ টি গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। রবিবার (০২ আগষ্ট) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্যদের একটি দল নিয়ে সকালের দিকে সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সরু ব্রীজের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ভূরুঙ্গামারী বাজারগামী অটোরিকশায় ধানের ভূষির বস্তায় ০১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের চেকপোস্ট দেখে মাদক পরিবহনকারী সুকৌশলে অটোরিকশা হতে লাফ দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে দুপুর ১২ টার দিকে উপজেলার পাইকডাংগা এলাকার মৃত তার ছফর আলীর পুত্র ফজর আলী শুক্কুর (৫৫) কে তার বসতবাড়ির উঠোন থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
পরে ওই দিন বিকেলে সোনাহাট পুরাতন রেলব্রীজ ও নবনির্মিত সড়কব্রীজের মধ্যবর্তী নদীর তীর হতে দুটি মালিকানাবিহীন গাঁজা গাছ জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন মাদককারবারিরা যে স্থানে বা যে পদ্ধতিতেই মাদকের কারবার করুক না কেন আমরা তা উদঘাটন করতে পারবো। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের সাথে এলাকাবাসীর আন্তরিকতা আর সম্মিলিত প্রচেষ্টাই পারবো মাদকমুক্ত ভূরুঙ্গামারী উপজেলা গড়ে তুলতে।