1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে পুকুরে উদ্ধার নিখোঁজ বৃদ্ধের মরদেহ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে পুকুরে উদ্ধার নিখোঁজ বৃদ্ধের মরদেহ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
নিহত
নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মো. দলু মিয়ার বাড়ির পাশে থাকা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. আনছার আলী ওই ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি একটি অপমৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভা

রসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। তাঁদের কোনো অভিযোগ নেই। সে কারণে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ পরিবারের সদস্যরা জানান, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সরকারের দেওয়া একটি প্রতিবন্ধী কার্ডও ছিল তার।

গত বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরদিন বৃহস্পতিবার ওই পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

তার একটি প্রতিবন্ধী কার্ডও ছিল। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সকালে পুকুরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )