1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের  উদ্যোগে সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের  উদ্যোগে সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২১ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’ এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানকারী সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল চারটায়  সৈয়দপুর পৌরসভা কমিউনিটি  সেন্টারে ‘মানবতার টানে ভয় নাই, রক্তদানে’ শ্লোগানকে সামনে রেখে ওই সম্মাননা  প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম।
হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠনের বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সমাজসেবক রবিউল আউয়াল রবি, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা বুলবুল সরকার, আব্দুর রাজ্জাক রাজু, মুজিবুর রহমান, আনিছুল ইসলাম, মিন্টু মিয়া, মোমিনুল ইসলাম মিঠু, সাবিনা ইয়াসমিন মাসা, আবিদ হোসেন লাড্ডান, মনিরা আক্তার মিল্কি, আব্দুল মালেক, আশরাফুল হক লিপ্টন ও শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সহ সভাপতি  মো. রুবেল, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, পৌর শাখার সভাপতি ইমরান হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইয়ান, রিদয় ইসলাম, জনি সরকার, গোলাম রব্বানী, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান জীবন, সোহেল রানা, নাজমুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী, খাতামধুপুর ইউনিয়ন এবং সৈয়দপুর পৌর এলাকার সেরা রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও ‘হৃদয়ে সৈয়দপুর’ সংগঠনের বিভিন্ন শাখার মানবিক ও সামাজিক কার্যক্রমের ওপর ভিত্তি করে শাখাগুলোকে সম্মাননা  প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেছে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখা, দ্বিতীয় কামারপুকুর ইউনিয়ন শাখা, তৃতীয় বোতলাগাড়ী ইউনিয়ন শাখা, চতুর্থ বাঙ্গালীপুর ইউনিয়ন শাখা, পঞ্চম সৈয়দপুর পৌর শাখা এবং ষষ্ঠ খাতামধুপুর ইউনিয়ন শাখা।
শাখাগুলোর মধ্যে সেরা সভাপতি হিসেবে সম্মাননা পেয়েছেন বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রব্বানী এবং সেরা সাধারণ সম্পাদক হিসেবে সম্মাননা পেয়েছেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম।
বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন রক্তদাতার দেয়া রক্ত সংকটাপন্ন একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই তরুণ সমাজকে রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত কওে হৃদয়ে সৈয়দপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )