1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ  বিদ্যালয়ে চলতি এসএসসি পরীক্ষায়  কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) এসএসসির ফলাফলে দেখা যায় বিদ্যালয় থেকে কেউ পাস করেনি।
চলতি এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে অংশ নিয়েছিলেন ১০ জন শিক্ষার্থী। দশজন শিক্ষার্থীর মধ্যে সকলেই ফেল করেন । ফলে পাশের হার শুণ্য। এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী থাকলেও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে মাত্র কয়েকজন। শিক্ষার্থীদের অনুপস্থিতির পাশাপাশি শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়েও প্রশ্ন রয়েছে।
স্থানীয়রা বলেন, ১০ পরীক্ষার্থীর মধ্যে একজনও  কেন পাস করতে পারলেন না। এর দায় শিক্ষকরা এড়িয়ে যেতে পারেন না শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আনা, পড়াশোনায় আগ্রহী করা এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব কার—এ প্রশ্নও তুলেছেন কেউ কেউ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, চলতি বছর ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে একজন ও পাস করতে পারেনি। কেন সকলে ফেল করলো জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি।
ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহ আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোন শিক্ষার্থী পাস করেনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।
চলতি বছর ডোমার উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৮৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এপ্লাস পায় ১৬৮ জন। উপজেলায় পাসের হার ৫৭.০২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )