1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০ জন দেখেছেন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিদ্যুৎ মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০-৩’শ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভ্যাটের রেট কমানোর দাবি উল্লেখ করা হয়।

এরআগে শহরের বড়ো ট্রাফিক মোড় থেকে শুরু করে ডিসি অফিস প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তর।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। বিদ্যুতের অভাবে মানুষজন কষ্ট পাচ্ছেন। দিনে রাতে সমানতালে চলছে লোডশেডিং। বলেন, প্রি-পেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )