1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একরামুল হক গ্রীন ফাউন্ডেশন। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মুহাঃ একরামুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু। এসময় আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া, কৃতী শিক্ষার্থী মোছাঃ সাদিয়া তাবাসসুম লগ্ম ও ঈসা আহমাদ আতিক।

পরে এ বছর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )