1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন

নীলফামারীর ডিমলায সেচ খালে (ক্যানেলে) গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। ‎‎সোমবার সকাল প্রায় ১০ টার সময় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের সেচখালে (ক্যানেলে) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত দুই শিশু হলেন-নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১১) ও একই ইউনিয়নের নিজ পাড়া(সোনামনির ডাঙ্গা)গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার(৪)।

তারা সম্পর্কে খালা ভাগ্নি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়,ঘটনার সময় তারা দুজনে সেচখালে গোসল করতে যায়। এ সময় সেচখালের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়।

তাদের চিৎকার পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশ-পাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )