1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

দিনাজপুরে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

এ সময় তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

বিজিবি সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আনোয়ার হোসেন।

সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলামসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিরল থানার অফিসার ইনচার্জ, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের প্রধান প্রশিক্ষক মোবাশ্বেরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )