1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রেলওয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সৈয়দপুরে রেলওয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দুইটি পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চলাকালীণ মাঠে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে করে প্রতিষ্ঠানের শিক্ষা সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মাদকসেবীদের অবাধে চলাফেলার কারণে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীরা রয়েছে চরম আতঙ্কে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাঁর প্রতিষ্টানের অভ্যন্তরের দুুইটি পরিত্যক্ত ভবনে মাদকের আড্ডা বন্ধে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, সৈয়দপুরে শহরের সাহেবপাড়া এলাকার অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়টি বিগত ১৯৬৩ সালে স্থাপিত হয়েছে। ঐতিহ্যবাহী  ও  প্রাচীনতম এ বিদ্যালয়টিতে বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী। প্রতিবছর পাবলিক পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানরটির ফলাফলও আশানুরূপ এবং সন্তোষজনক।
বিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে পশ্চিম প্রান্তে দুইটি পরিত্যক্ত পাকা পুরাতন ভবন রয়েছে। এসব পরিত্যক্ত পুরাতন ভবন সেই বৃটিশ আমলে তৈরি। বর্তমানে  সে সব একেবারে জরাজীর্ণ  হয়ে পড়েছে। ফলে শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণে সেসব পরিত্যক্ত অবস্থায়  পড়ে রয়েছে।
আর পরিত্যক্ত ভবন দুইটি দরজা- জানাজাও খোয়া গেছে অনেক আগেই। ফলে দরজা জানাজা না থাকায় বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন দুইটিতে প্রতিনিয়ত বহিরাগত মাদকসেবীরা ঢুকে আড্ডা দেয় ও মাদকসেবনের আস্তানা গড়ে তুলেছেন। বর্তমানে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন দুইটি মাদকসেবীদের মাদকের বড় ধরণের আখড়ায় পরিণত হয়েছে।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠানের অভ্যন্তরের পরিত্যক্ত ভবন দুইটিতে প্রবেশ  করে মাদক সেবনের বাঁধা দিয়ে আসছেন মাদকসেবীদের। কিন্তু মাদকসেবীরা বিদ্যালয় কর্তৃপক্ষের কোন কথায় কর্ণপাত করছেন না। বরঞ্চ দিন দিন মাদকসেবীদের উপদ্রব আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিদ্যালয় ছুটির পর প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন দুইটি পুরোপুরি মাদকসেবী দখলে চলে যায়।
তখন তারা আরো বেপরোয়া হয়ে মাদকসেবনে মত্ত হয়ে উঠে। আর প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ ও মাদকসেবনে বাঁধা দিলে কিংবা কোন কিছু বললেই বিদ্যালয়ের কর্মচারীদের ওপর মারমুখী হয়ে উঠে মাদকসেবীদের। এমন কি মাদকসেবীরা  প্রকাশ্যে বিদ্যালয়ের কর্মচারীদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি ধমকি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় অনেকটাই নিরূপায় হয়ে সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গতকাল বুধবার সৈয়দপুর থানার অফিষার ইনচার্জ(ওসি) বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরে পরিত্যক্ত দুইটি পুরাতন ভবনে মাদকসেবীদের চরম উৎপাত ও মাদক সেবনের বিষয়ে গতকাল বুধবার স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এর আগেও কয়েক বার পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছিল। কিন্তু তাঁরা কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করেননি। ফলে মাদকসেবীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরে দুইটি পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডা ও মাদকসেবনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের একটি লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পরই সেখানে তাৎক্ষণিকভঅবে অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটকের পর  তাদের  বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )